মক্কা শহরের ছোট অংশে বালকদের পড়াচ্ছিলেন এক শিক্ষক



মক্কা শহরের এক অংশে ছোট একটি স্কুলে শিক্ষক ছোট বালকদের ক্লাস নিচ্ছিলেন । ক্লাস শেষে বালকদের হাতে একটি করে খুরমা তুলে দিয়ে খেলার ছলে বললেন তিনি,



- আগামীকাল সকালে তোমরা ক্লাসে আসার আগে যে যার খুরমা- খেজুর কোন একটি গোপন জায়গায় রেখে আসবে যাতে কেউ না দেখে । বুঝতে পেরেছ?



– জ্বী জনাব! বালকদের সমস্বরে জবাবের মধ্যে দিয়ে শেষ হলো সেদিনের ক্লাস ।

.

.

পরেরদিন সকালের কথা । শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন সবাই নিজ নিজ খুরমা লুকিয়ে এসেছে কি না । সবাই লুকিয়ে এসেছে– শুধু একটি ছেলে ছাড়া । শিক্ষক জানতে চাইলেন,



– তোমার সব বন্ধুরা যেখানে লুকিয়ে রেখে আসতে পেরেছে, তুমি কেন পারলে না খোকা? বালকের ধীর-স্থির উত্তর,



– জনাব, আপনি এমন একটি গোপন জায়গায় খুরমা লুকাতে বলেছেন যাতে কেউ না দেখে । আমার সেরকমের কোন

জায়গা নেই । কিঞ্চিত বিস্ময়ের আওয়াজ উঠলো ক্লাসে!



বালক বলে চলল– "আমি সকাল পর্যন্ত বিছানার নিচে, উঠোনের গর্তে, মায়ের তোষকের কোনা সহ অনেক জায়গায় আমার খুরমা লুকানোর চেষ্টা করেছি । কিন্তু এমন কোন জায়গা খুঁজে পাইনি যেখানে লুকালে আমার সৃষ্টিকর্তা পরম করুণাময় দেখতে পাবেন না । সবকিছুই যে তাঁর সামনে দৃশ্যমান!"



.

বৃদ্ধ শিক্ষক ছোট বালকটির অসামান্য জ্ঞান ও চিন্তার ধরন দেখে মুগ্ধ হলেন । আনন্দের পানি চোখে নিয়ে ছেলেটিকে পরম মমতায় জড়িয়ে ধরলেন তিনি । তিনি বুঝতে পারলেন, এই ছেলের শিক্ষক হিসেবে পৃথিবীর মানুষ তাঁকে মনে রাখবে চিরদিন ।



সেদিনের সেই ছোট ছেলেটি তার শিক্ষককের কথা সত্যি প্রমান করেছিলেন ।

.

.

ছেলেটির নাম ছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস

।

সারা পৃথিবী তাঁকে "ইমাম শাফেঈ'য়ী (রহঃ)" নামে জানে!

1 comment

  1. What are the best bonuses in casinos with slots? - Lo-Go
    Find out which online sol.edu.kg casino has the best slots to play and goyangfc.com how to gri-go.com claim the best welcome bonuses! casino-roll.com Learn how to claim the casino https://vannienailor4166blog.blogspot.com/ welcome bonus in